নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. ধর্মসেন মহাথেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
শনিবার (২১ মার্চ) এক শোকবার্তায় তারা ড. ধর্মসেন মহাথেরের আত্মার শান্তি কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা আরো বলেন, ‘সবার মাঝে সম্প্রীতির বন্ধন সৃষ্টি এবং বাঙালির ভ্রাতৃত্ববোধকেকে সুসংহত করতে ড. ধর্মসেন মহাথের-এর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণ বাংলাদেশ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
এছাড়া, ধর্মসেন মহাথেরের মৃত্যুতে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

