ঢাকাThursday , 19 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদেশফেরত প্রত্যেক যাত্রীকে পুলিশে হস্তান্তরে নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদেশফেরত প্রত্যেক যাত্রীকেই পুলিশের হাতে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানোরও নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন হাবিবের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এ রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।