নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলায় এক লাখ কিট ও ১০ লাখ পারসোনাল প্রোটেক্টিভ ইকুপমেন্ট (পিপিই) সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) আইডিসিআরে করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি জানাতে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আবুল কালাম আজাদ বলেন, ‘আগামীকাল চীন থেকে কিছু কিট আসবে। তবে আমরা প্রস্তুতি আরো ব্যাপক আকারে নিচ্ছি। আপাতত এক লাখ কিট ও ১০ লাখ পিপিই সংগ্রহ করার ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনে এটি আরো বাড়ানো হবে।’
তিনি বলেন, ‘বিশ্বের যে জায়গায় আমরা কিট ও ইকুপমেন্ট পাব সেখান থেকে সংগ্রহ করব। এ ক্ষেত্রে কোনো দেশ বিবেচনা করা হবে না।’

