ঢাকাThursday , 19 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে আরো ৩ জন করোনায় আক্রান্ত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশে নতুন করে আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার মহাখালীতে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ‌্য জানান।
আবুল কালাম আজাদ বলেন, ‘নতুন করে আক্রান্ত তিনজনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুইজনের বয়স ৬৫ ও ৩২ বছর। আক্রান্তদের পরিবারের একজন ইতালি ফেরত।’
গত ২৪ ঘণ্টায় হটলাইনে ২৫ হাজার ৯১৬টি কল এসেছে জানিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২ লাখের বেশি কল এসেছে।’
আবুল কালাম আজাদ বলেন, ‘বিদেশ থেকে এলে অবশ‌্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রয়োজন অনুযায়ী বিশেষ কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।’
এর আগে, বুধবার পর্যন্ত ১৪ জন করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করে আইইডিসিআর। এর মধ্য ৭০ বছর বয়সি একজনের মৃত্যুর খবর জানায় জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।