নিউজ ডেস্ক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) মো. দাউদ আলীকে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদ দাউদ আলী পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। পেশাদার কূটনীতিক হিসেবে তিনি এর আগে টোকিও, পেট্রোরিয়া ও লন্ডনস্থ বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন। তিনি চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে দায়িত্বশীল পদে কর্মরত ছিলেন।
মো. আবু দাউদ রাজশাহী ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বিবাহিত জীবনে তিনি দুই সন্তানের জনক।

