ঢাকাWednesday , 18 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার সীমান্ত বন্ধ করে দিলো ইউরোপীয় ইউনিয়ন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে ৩০ দিনের জন্য ইউরোপীয় ইউনিয়নের ভ্রমণকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত ২৬টি দেশের পাশাপাশি আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড এর আওতায় থাকবে। তবে যুক্তরাজ্য এ ব্যবস্থার বাইরে থাকবে।
করোনাভাইরাসের কারণে প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে ইতালি, স্পেন ও ফ্রান্সে। এ কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বে মোট ১ লাখ ৯৮ হাজার মানুষ করোনা ভাইরাসে সংক্রমিক হয়েছে এবং কমপক্ষে প্রায় ৮ হাজার মানুষ মারা গেছে।
ইউরোপী ইউনিয়নের নাগরিক, ইউ-নাগরিকদের পরিবারের সদস্য, দীর্ঘ মেয়াদী বাসিন্দা, কুটনীতিক, স্বাস্থ্যকর্মী, পণ্য পরিবহনকারী মানুষ ছাড়া সবার ইউরোপে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে অনেক দেশ সীমান্ত আংশিক ও পুরোপুরি বন্ধ করে দিয়েছে।