ঢাকাWednesday , 18 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাঠমান্ডুসহ অভ্যন্তরীণ রুটের ৯ ফ্লাইট বাতিল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডু রুটের একটি ফ্লাইট ও অভ্যন্তরীণ রুটের আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের ব‌্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন।
সূত্র জানিয়েছে, করোনাভাইরাস আতঙ্কে এসব রুটে চরম যাত্রী সংকট দেখা দিয়েছে। তাই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।
মোকাব্বির হোসেন জানিয়েছেন, আগামী ১৯ মার্চের চট্টগ্রাম রুটের একটি ফ্লাইট; ১৯ ও ২০ মার্চের সিলেট রুটের ফ্লাইট; ২১ মার্চের যশোর, সৈয়দপুর, রাজশাহী ও কক্সবাজার রুটের একটি করে ফ্লাইট এবং ২২ মার্চের কাঠমান্ডু রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।
তিনি বলেন, আমরা ২২ মার্চের কাঠমান্ডু ফ্লাইটের যাত্রীদের ১৯ মার্চের ফ্লাইটে যাওয়ার অনুরোধ করছি।
সম্প্রতি ওমানের মাস্কাট ও মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটের ফ্লাইট বন্ধ ঘোষণা করে বিমান।