ঢাকাWednesday , 18 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় বাংলাদেশে একজনের মৃত‌্যু: আইইডিসিআর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক ব‌্যক্তির মৃত‌্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
বুধবার (১৮ মার্চ) বিকেলে মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান সংস্থাটির পরিচালক অধ‌্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক ব‌্যক্তির মৃত‌্যু হয়েছে। এছাড়া দেশে আরো চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।