ঢাকাSunday , 15 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনা আক্রান্ত প্রথম তিনজন সংক্রমণমুক্ত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগীকে ‘সংক্রমণমুক্ত’ বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রোববার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর’র সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুসারে ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে করোনা সংক্রমণমুক্ত ঘোষণা করা হয়। প্রকোটল অনুসারে নমুনা পরীক্ষার পর গত ১৩ মার্চ দুজনকে করোনামুক্ত ও ১৫ মার্চ অপর আরেকজনকে করোনামুক্ত ঘোষণা দেয়া হলো।