
নিজস্ব প্রতিবেদক : আবারও মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ রাশেদুল হাসান রেজা ও সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম । এছাড়াও সহ–সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সুশান্ত সাহা।
বুধবার সব প্রক্রিয়া শেষে তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো তারা সংগঠনটির কর্ণধারের দায়িত্ব পেলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- কার্যকরী সভাপতি- রফিকুল ইসলাম রিপন,সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়া পলাশ, ইব্রাহিম খান, আবু সালেহ মূসা, ইমাদুল হক, এম.আই. মাহিন হাদী,যুগ্ম সাধারণ সম্পাদক- জসিম উদ্দিন, আল মামুন খান, সহ –সাধারণ সম্পাদক- নজরুল ইসলাম, কামরুল ইসলাম, মাসুদ আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক- মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক – রাকিব ফকির, আইটি বিষয়ক সম্পাদক- আমিনুল ইসলাম, সহ- আইটি বিষয়ক সম্পাদক – মাইদুল ইসলাম,চাকুরি বিষয়ক সম্পাদক- জোবায়ের মজুমদার, সহ-চাকুরি বিষয়ক সম্পাদক- রাজীব হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক – মেহেদী হাসান রানা, অর্থ সম্পাদক – রুবেল খান, ছাত্র কল্যাণ সম্পাদক- এইচ. এম. ওমর ফারুক, সহ-ছাত্র কল্যাণ সম্পাদক- আব্দুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- সৈয়দ তারিকুল ইসলাম আরিফ, প্রবাসী কল্যাণ সম্পাদক-মাইনুল ইসলাম,ক্রীড়া সম্পাদক- মোঃ জাকারিয়া, সহ-ক্রীড়া সম্পাদক- মোঃ সুজন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক – রাসেল খান সুজন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক – আরিফুল ইসলাম অপু,সমাজসেবা বিষয়ক সম্পাদক – তানভীর আহমেদ মিলন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক – শহীদ মোল্লা,আপ্যায়ন বিষয়ক সম্পাদক – আবদুল্লাহ রাফি,সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক – মারুফুল হাসান, আর. আই. রাব্বি,কার্যকরী সদস্য – খায়রুজ্জামান সুমন, এইচ এম বনান, বশিরুল আলম বাবলু , জুয়েল রানা, ইমাম মাহমুদ রাফি, আরিফ মোল্লা।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাজধানীর মিরপুরে পিৎজা কুইন চাইনিজে সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব এম. এম. মাসুদ রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা নাসের ফয়সাল ও আব্দুল্লাহ্ আল মামুন । উক্ত সভায় ২০২০-২১ সাল মেয়াদের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সৈয়দ রাশেদুল হাসান রেজাকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয় এবং উভয়কে পররর্তী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়। সে লক্ষ্যে ৫৩ সদস্য বিশিষ্ট ২০২০-২১ সাল মেয়াদের কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করে অনুমোদন করে প্রকাশ করা হয়।
উল্লেখ্য, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ইঞ্জিনিয়ার্সদের সংগঠন ‘মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স সোসাইটি’ ২০১০ সাল থেকে উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি তরুণ ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্ব করে আসছে।

