ঢাকাSaturday , 29 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেলায় সাড়া ফেলেছে ‘কেন তিনি জাতির পিতা’ বইটি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ একশটি ছবি ও ইতিহাস নিয়ে রচিত গ্রন্থ ‘কেন তিনি জাতির পিতা’ বইটি এবারের মেলায় বেশ সাড়া ফেলেছে। ভিন্নধর্মী এই বইটি মেলায় এনেছে ঝালকাঠি পাবলিকেশন্স।
বইটির অন্যতম কারিগর লেখক, গবেষক চিকিৎসক, রাজনীতিবিদ প্রফেসর ড. নজরুল ইসলাম বইটি সম্পর্কে বলতে গিয়ে বলেন, তিনি নিজেসহ আমেরিকা প্রবাসী ডা. কুদরত-ই-খুদা ও মিনার মাসুদ যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার কোন জুড়ি নেই। এখানে মোট ১০০টি সাদা কালো ছবিকে রঙিন করে ব্যবহার করা হয়েছে, যা দূর্লভ। সাথে রয়েছে প্রামাণিক ইতিহাস।
“এতদিন যারা ইনিয়ে বিনিয়ে মিথ্যে বলে বঙ্গবন্ধুকে খাটো করতেন রাজনৈতিক সিদ্ধি হাসিলের জন্য, আশা করছি বইটি তাদের জন্য চ্যালেঞ্জ এনে দেবে”, বলেন নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘একসময় বঙ্গবন্ধুর নামটি নিতে গেলেও আক্রান্ত হবার ভয় হত। কারা করেছিল তেমন দিনটি এই বাংলায় সবারই জানা আছে। এখন দিন পাল্টেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি নিলে যারা ভ্র-কুঁচকে তাকাতেন, তারা এখন গলায় রক্ত ঝড়িয়ে বঙ্গবন্ধুর নামটি শুধু নেন না, জপও করেন।’
গত মঙ্গলবার গণভবনে বইটির মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নজরুল ইসলাম বলেন, ‘আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ঋণী। তিনি আমাদের হাতে অসমাপ্ত আত্মজীবনী না এনে দিলে এতটা অকাট্য প্রমাণসহ আমরা আমাদের জাতির পিতাকে চিনে নিতে পারতাম না।’ সেই বইয়ের আলোকে, ঝালকাঠি প্রকাশনীর ব্যানারে এবারে আমাদের প্রয়াস ‘কেন তিনি জাতির পিতা’।