ঢাকাSaturday , 29 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্চের প্রথম সপ্তাহে তাপমাত্রা বাড়বে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মার্চের প্রথম সপ্তাহে তাপমাত্রা বাড়তে পারে। বাংলায় একটি কথা প্রচলিত রয়েছে- ফাগুনের আগুনঝরা দিন। কিন্তু এবার এখনো তেমন উষ্ণতা বাড়েনি। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে দিন ও রাতের তাপমাত্রা আরো বাড়বে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসেও সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা বাড়ার কথা বলা হয়েছে।
এদিকে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আবহাওয়া শুষ্ক থাকতে পারে ।
উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।