ঢাকাThursday , 27 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইস্কাটনে ভবনে আগুন, শিশুসহ নিহত ৩

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইস্কাটনে দিলু রোডের পাঁচতলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এতে শিশুসহ তিনজন নিহত হয়েছে। আগুনে দগ্ধ হয়েছে চারজন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ওই বাসার গ্যারেজ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন।
ফায়ার সাভির্স সদরদপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ভোরে ইস্কাটনের দিলু রোডের ৫ তলা ভবনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠিয়েছে। এছাড়া, চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।