ঢাকাWednesday , 19 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনাভাইরাসে মৃত ২০০০ ছাড়াল

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ এ আক্রান্ত মৃতের সংখ্যা দুই হাজার জন ছাড়িয়ে গেছে।
বুধবার চীনের জাতীয় হেলথ কমিশন জানিয়েছে, এ ভাইরাসে দুই হাজার চারজন মারা গেছেন। নতুন করে এক হাজার ৭৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার। আক্রান্তদের মধ্যে ১২ হাজারেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন বলেও নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ।
এর সংক্রমণে উপসর্গ হয় অনেকটা ফ্লুর মতো। অন্তত ২৮টি দেশ ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। চীনের চিকিৎসকরা জীবন বাজি রেখে এ রোগের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন।
এদিকে নতুন ভাইরাস নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। ভাইরাসটির কারণে হুমকির মুখে পড়েছে বিশ্ব অর্থনীতিও।