ঢাকাWednesday , 19 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আক্রান্ত বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসে আক্রান্ত সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ‌্য জানিয়েছেন।
বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সংস্কার নিয়ে এক অধিবেশন শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষনান টেলিফোন করে তাকে জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তারা এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। তবে আক্রান্ত এই বাংলাদেশির শরীরে কোনো ওষুধ কাজ করছে না।
তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় থাকা এ বাংলাদেশি নাগরিকের বয়স ৩৯ বছর। তবে তার নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।
প্রসঙ্গত, সিঙ্গাপুরে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ জন। এরমধ‌্যে পাঁচজন বাংলাদেশি।