ঢাকাSunday , 16 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের দাবি মিথ্যা, জনপ্রিয়তার শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফেসবুকে জনপ্রিয়তায় তিনিই এক নম্বরে। তার পরেই রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে ট্রাম্পের এ দাবি সত্য নয়। ফেসবুকের তথ্য প্রমাণ বলছে অন্য কথা।
ট্রাম্প নিজেকে জনপ্রিয়তার শীর্ষে দেখাতে চাইলেও বাস্তবে এক নম্বরে আছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তার ফেসবুক পাতায় লাইক সংখ্যা ১২২,৪১২,৮৫৩টি। এর পরেই রয়েছে দুই বিশ্বখ্যাত ফুটবল দল রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। ট্রাম্পের থেকে মোদির ফেসবুক পেজে লাইক ও ফলোয়ারের সংখ্যা প্রায় দ্বিগুণ। এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেজে লাইক রয়েছে ২৫,৯৬৭,২৩৩টি। সেখানে নরেন্দ্র মোদির পেজে লাইক ৪৪,৬২৩,২৯১টি।
উল্লেখ্য, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছে, ‘আমার মনে হয়, এটা বিরাট সম্মান! মার্ক জাকারবার্গ সম্প্রতি জানিয়েছেন, ডোনাল্ড জে ট্রাম্প ফেসবুক-এ ১ নম্বরে। ২ নম্বরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দু সপ্তাহের মধ্যেই আমি ভারতে যাচ্ছি। এই সফরের জন্য দিন গুণছি এখন।’