ঢাকাSunday , 16 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উটের জন্য হাসপাতাল নির্মাণ করছে!

Link Copied!

উটের চিকিৎসায় বিশ্বের সবচেয়ে বড় ও অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করছে সৌদি আরব।
দ্য সালাম পশুচিকিৎসা ও উট হাসপাতাল নামের এ চিকিৎসাকেন্দ্র নির্মিত হচ্ছে কাসেম অঞ্চলে।
সৌদি পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওই মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, হাসপাতালের চূড়ান্ত অবকাঠামো নির্মাণ কার্যক্রম শেষের দিকে। এটি তৈরি করতে ২৬ মিলিয়ন ডলার খরচ হবে। সেখানে উটের খামারিরা পশুদের চিকিৎসা করাতে পারবেন।
পশুসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী ডা. হামাদ আল-বাস্তান বলেন, হাসপাতালের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। অগ্রগতি কতটুকু তা তদারক করা হচ্ছে।