ঢাকাTuesday , 11 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একনেকে ৯ প্রকল্প অনুমোদন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিসিক প্লাস্টিক শিল্পনগরী প্রকল্পসহ নয় প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৪২২ কোটি ২৭ লাখ টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব মো. নুরুল আমিন।
পরিকল্পনামন্ত্রী জানান, এই ৯টি (নতুন ও সংশোধীত) প্রকল্পে সরকারি অর্থায়ন করা হবে ২ হাজার ১০৮ কোটি ৪৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ৩১৩ কোটি ৮২ লাখ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন ভৌত ও অবকাঠামো বিভাগের সদস্য শামিমা নার্গিসসহ পরিকল্পনা মন্ত্রণালয়ের অন্যান্য সদস্যরা।