নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পাঁচ স্থানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন-জামাল উদ্দিন রফিক ও আনোয়ার হোসেন।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) তাদের গ্রেপ্তার করে।
সোমবার এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পুলিশ জানায়, রাজধানীর গুলশান, মালিবাগ, সায়েন্স ল্যাব, পল্টন ও খামারবাড়ি এলাকায় হামলার সঙ্গে তারা জড়িত ছিলেন।

