ঢাকাSunday , 3 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসিয়ানে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। একইসঙ্গে তিনি রোহিঙ্গাদের পালিয়ে আসার মূল কারণ অনুসন্ধান করে তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উচ্ছেদে অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। ওই সময় সেনাদের নৃশংসতা থেকে প্রাণে বাঁচতে সাত লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
থাইল্যান্ডে আসিয়ান সম্মেলনের উদ্বোধনীতে গুতেরেস বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক,সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ সৃষ্টি করার দায় মিয়ানমারের।
গুতেরেসের ভাষণের সময় উপস্থিত ছিলেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। ভাষণের সময় অভিব্যক্তিহীন ছিলেন তিনি।
রোহিঙ্গাদের যে অঞ্চলে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেই এলাকায় ‘ত্রাণ কর্মীদের পূর্ণ ও বাঁধাহীন প্রবেশও’দাবি করেছেন জাতিসংঘের মহাসচিব।