ঢাকাSunday , 3 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সহযোগিতা অব‌্যাহত রাখতে বিশ্বব্যাংকের আশ্বাস

Link Copied!

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বব্যাংক তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচনে তারা সহযোগিতা অব্যাহত রাখবে।’
রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশে সফররত বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে যৌথ প্রেসব্রিফিং শেষে একথা বলেন।
এসময় বিশ্বব্যাংক প্রতিনিধি দলের পক্ষে নির্বাহী পরিচালক পেটিজিও পাগানো এবং ঢাকায় নিযুক্ত বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সি টেম্বল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিনিধিদলটি বিশ্বব্যাংকের অর্থায়নে যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করতে দুদিনের সফরে বাংলাদেশ সফরে এসেছে। এছাড়া তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতা দেখিয়েছে তার প্রশংশা করে রোহিঙ্গা পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।’
বিশ্বব্যাংক রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যু একটি রাজনৈতিক বিষয়। এ ব্যাপারে বিশ্বব্যাংক কোনো চাপ সৃষ্টি করতে পারে না। বিষয়টি জাতিসংঘসহ অন্যান্য সংস্থা দেখছে।’