নিউজ ডেস্ক : রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের উদ্যোগকে ভারত পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
রোববার মন্ত্রণালয় সূত্র জানায়, এ বিষয়ে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে একটি চিঠি লিখেছেন।
চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, মিয়ানমারে বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ, দ্রুত এবং টেকসই প্রত্যাবর্তন সংশ্লিষ্ট সকলের পক্ষে মঙ্গলজনক। স্থায়ী আঞ্চলিক সুরক্ষা ও স্থিতিশীলতার পক্ষেও এটি উত্তম।
একই সঙ্গে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত দশ লাখের বেশি জনগণকে সাহায্য করায় জয়শঙ্কর বাংলাদেশকে প্রশংসা করেন।
প্রসঙ্গত, বাংলাদেশের প্রতিবেশী দেশ হলেও শুরু থেকেই ভারত রোহিঙ্গা সমস্যা সমাধানে নীরব ভূমিকা পালন করে আসছে। এমনকি জাতিসংঘে এ সংক্রান্ত ভোটাভুটিতেও ভারত বাংলাদেশকে সাপোর্ট করেনি। তারা ভোট প্রদান থেকেই বিরত ছিল।
তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রীর এই মনোভাব সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলে মনে করছে মন্ত্রণালয়ের কর্মকতারা।

