ঢাকাSunday , 3 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সদ্য কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
নিজের নিরাপত্তা নিশ্চিতে আইন মানতে সবাইকে অনুরোধ জানান। রোববার মেয়র ফেসবুকে একটি স্ট‌্যাটাসের মাধ্যেমে এই আহ্বান জানান।
সেখানে তিনি বলেন, ‘নিরাপদ সড়ক- পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হয়েছে সড়ক পরিবহন আইন -২০১৮। নতুন আইনে বেপরোয়া বা অবহেলায় গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা কারো প্রাণহানি হলে অপরাধীর সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। তাই আসুন সড়ক আইন মেনে চলে নিজের জীবনের নিরাপত্তা বিধানের পাশাপাশি সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করি।’
উল্লেখ্য, গত শুক্রবার থেকে কার্যকর হয়েছে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’। গত ২২ অক্টোবর আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে গেজেট জারি করে সরকার। নতুন আইনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
মোটরযান মালিক, মোটরযান শ্রমিক, পথচারীসহ সকল অংশীজনকে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর একাদশ অধ্যায়ে বর্ণিত অপরাধ, বিচার ও দণ্ডের বিষয়গুলো জেনে তা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আইনের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা। এ ছাড়া বিভিন্ন অপরাধের জন্য জেল-জরিমানার সঙ্গে চালকের পয়েন্ট কাটা হবে।