ঢাকাSunday , 3 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে কাজ করছে সরকার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গ্রামে শহরের সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করছে।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের আয়োজনে স্থপতিদের পাঁচ দিনব্যাপী মিলনমেলা ‘আর্ক এশিয়া ২০ ফোরাম’ উদ্বোধন করেন তিনি। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘আর্কিটেকচার ইন এ চেঞ্জিং ল্যান্ডস্কেপ’।
স্পিকার বলেন, ‘সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসূচির মধ্যে রয়েছে ‘গ্রাম হবে শহর’। গ্রামে শহরের সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। ঢাকা শহরসহ সারা দেশে অসংখ্য নান্দনিক স্থাপনা রয়েছে। রয়েছে লুই আই কান নির্মিত অনন্য স্থাপত্য শৈলীর জাতীয় সংসদ ভবন যা পৃথিবীর সর্ব বৃহৎ আইন প্রণয়ন বিভাগের স্থাপনা।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি ইনস্টিটিউটের সহ-সভাপতি এহসান খান, সহ সভাপতি স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক স্থপতি নওয়াজীশ মাহবুবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।