ঢাকাSunday , 3 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেলহত্যা: পলাতকদের বিচারের মুখোমুখি হতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জেলহত্যা, ২১ শে আগস্ট এবং বঙ্গবন্ধুর খুনি পলাতক আসামিদের সবাইকেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ জন্য আইনের সঙ্গে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত আছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন।
রোববার জেলহত্যা দিবস উপলক্ষে পুরনো কেন্দ্রীয় কারাগারের অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা জানিয়েছেন।
তিনি আরো বলেন, ‘পলাতকরা আমাদের দেশের আইনের আওতায় নেই। তারা বিশ্বের যে সব দেশে অবস্থান করছে তাদের সে দেশের আইন অনুযায়ী আনতে হবে। সে প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা নেগোশিয়েট করছি। শুধু জেলহত্যা নয়, বঙ্গবন্ধুর খুনিরা ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতরা বিভিন্ন দেশে পালিয়ে আছে।’
অপর প্রশ্নে মন্ত্রী বলেন, ‘জেল হত্যা মামলার আসামিরা কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে আছে। তবে দুই একজনের অবস্থান এখনো আমরা নিশ্চিত হতে পারেনি। এ কারণে তাদের বিরুদ্ধে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। সেসব দেশের রাষ্ট্রপ্রধান থেকে আইন কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা যেখানেই পালিয়ে থাকুক না কেন এদেশে আনা হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। মনে আছে বঙ্গবন্ধুর হত্যার বিচার কত বছর পর হয়েছে। অবশ্যই তাদেরও বিচার করা হবে।’