ঢাকাSaturday , 2 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক বছরে শিল্প খাতে খেলাপি বেড়ে ৭৮ শতাংশ

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে তার বেশির ভাগ ফেরত না দেয়ায় শিল্প খাতে খেলাপি ঋণের পরিমাণ গত এক বছরে বেড়ে দাঁড়িয়েছে ৭৮ শতাংশে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছর শেষে এ খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৫৭ হাজার ২০১ কোটি টাকা। যা এ খাতে বিতরণ হওয়া ঋণের ১৪ দশমিক ৩০ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে এ খাতে খেলাপি ঋণ ছিল ৩৮ হাজার ৪৯৯ কোটি ৪০ লাখ টাকা। ফলে, এক বছরের ব্যবধানে এ খাতেই খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১৮ হাজার ৭০২ কোটি টাকা বা ৪৮ দশমিক ৫৮ শতাংশ।
এর মধ্যে শিল্প খাতে খেলাপি ঋণ বৃদ্ধির হার বেশি। গত জুন পর্যন্ত সার্বিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ১১ দশমিক ৬৯ শতাংশ।
প্রতিবেদনে দেখা যায়, ২০১৮-১৯ অর্থবছরে শিল্প খাতে খেলাপি ঋণ এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেড়েছে সর্বোচ্চ ৪৯ দশমিক ৪০ শতাংশ। বেসরকারি ব্যাংকের বেড়েছে ৪১ দশমিক ৭৫ শতাংশ।
এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের ১ দশমিক ৩৬ শতাংশ, বিদেশি ব্যাংকের ১ শতাংশ ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৬ দশমিক ৪৯ শতাংশ।
অন্যদিকে গত অর্থবছরে এ খাতে মেয়াদোত্তীর্ণ ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৬৪ কোটি টাকা, ২০১৭-১৮ অর্থবছর শেষে ছিল ৬০ হাজার ৭২৯ কোটি টাকা। সে হিসাবে গত এক বছরে শিল্প খাতে মেয়াদোত্তীর্ণ ঋণ বেড়েছে ২২ দশমিক ৯৫ শতাংশ।