নিজস্ব প্রতিবেদক : বন্দরনগরী চট্টগ্রামে ৩ দিনের পিটুপি ডিজাইন বিল্ড এন্ড ম্যাটেরিয়াল এক্সপো আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বৃহস্পতিবার সকালে তিনি নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ফিতা কেটে প্রথমবারের মতো আয়োজিত এই বৃহত্তম এক্সপো’র উদ্বোধন করেন।
অন্যদিকে একই এক্সপোতে পিটুপি হোম ফেস্ট উদ্বোধন করেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম, চট্টগ্রাম ক্লাবের সাবেক চেয়ারম্যান ডা. মঈনুল ইসলাম মাহমুদ, জিপিএইচ ইস্পাতের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলমাস শিমুল, চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (নর্থ) বিজয় বসাক, উপ-কমিশনার (ট্রাফিক) আমির জাফর, চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান।
এছাড়া উপস্থিত ছিলেন পিটুপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভি, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাহিম, পরিচালক সাদমান সাইকা সেফা, পরিচালক মাহ্দি ইফতেখার, পরিচালক মোস্তফা আমিনুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) মোহাম্মদ সাজ্জাদ, হেড অব মার্কেটিং রুবায়েত আবেদীন প্রমুখ।
পিটুপি হোম ফেস্টে বিভিন্ন পণ্যে ৪০% পর্যন্ত ডিসকাউন্ট অফার ঘোষণা করা হয়েছে।
এক্সপোতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে জিপিএইচ ইস্পাত, ক্রাউন সিমেন্ট, ক্রাউন রেডিমিক্স, প্রিমিয়ার সিমেন্ট, এক্সেল ওয়াল পেপার (ইন্ডিয়া), ডিবিএল সিরামিক্স, বার্জার পেইন্টস, ব্র্যাক ব্যাংক, পারটেক্সসহ বিল্ডিং নির্মাণ ও বিল্ডিং ম্যাটেরিয়াল উৎপাদনকারী ২০ থেকে ২৫টি প্রতিষ্ঠান।
আজ থেকে আগামী শনিবার প্রতিদিন রাত ১০টা পর্যন্ত এই এক্সপো চলবে। এক্সপোতে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত।

