ঢাকাThursday , 31 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোবাইল কোর্টে সাজা : সব শিশুকে মুক্তির নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা সব শিশুকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর মধ‌্যে ১২ বছরের কম বয়সি শিশুদের তাৎক্ষণিক মুক্তি ও ১২ বছর থেকে ১৮ বছর বয়সি শিশুদের ছয় মাসের জামিনে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে এসব শিশুদের সাজা দেয়া সংক্রান্ত নথি এক সপ্তাহের মধ‌্যে তলব করেছেন আদালত।
আদালত বলেছেন, কোনো শিশুকে মোবাইল কোর্ট সাজা দিতে পারে না। শিশুরা অপরাধ করলে তাদের বিচার হবে শিশু আদালতে। এক দিনের জন‌্যও কোনো শিশুকে বেআইনিভাবে সাজা দিয়ে আটকে রাখার এখতিয়ার নেই।
বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে স্বপ্রণোদিতভাবে এ আদেশ দেন।
আদালতে প্রতিবেদনটি নজরে আনেন ব‌্যারিস্টার মো. আব্দুল হালিম ও অ‌্যাডভোকেট ইশরাত হাসান।