ঢাকাWednesday , 30 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী গ্রিস

Link Copied!

নিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে গ্রিস। দু’দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর সম্ভাব্য উপায়গুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেছে দেশটি।
গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোলোস ডেন্ডিয়াস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে এই মনোভাব ব্যক্ত করেন। মঙ্গলবার গ্রিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে এটি প্রথম সফর।
গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসায়ী প্রতিনিধি নিয়ে সফরের আমন্ত্রণ জানান। নিকোলোস ডেন্ডিয়াস তাৎক্ষণিকভাবে আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সর্ম্পক জোরদার করতে ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে সম্মত হন।
উভয় পররাষ্ট্রমন্ত্রী আইটি, শিপিং সেক্টর, প্রশিক্ষণ ও শিক্ষা এবং সাংস্কৃতিক সহযোগিতার মতো ক্ষেত্রে অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ জোর দিয়ে মতবিনিময় করেন।
জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোতে বাংলাদেশ ও গ্রিস আগামীতে একে অপরকে সমর্থন দিয়ে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বৈশ্বিক শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের ভূমিকা এবং বাংলাদেশের শান্তির সংস্কৃতি তুলে ধরেন।
গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় অসাধারণ মানবিক মনোভাবের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। শান্তিপূর্ণভাবে ইস্যুটি সমাধানের ক্ষেত্রে স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে এবং ইইউর সদস্য হিসাবে সমর্থন দেওয়ার আশ্বাস দেন।
পররাষ্ট্রমন্ত্রী এ সময় গ্রিসের মুজিববর্ষে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।
দ্বিপাক্ষিক আলোচনার পর দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর করেন।এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালেয়র চারুকলা অনুষদ এবং এথেন্স চারুকলা অনুষদের মধ্যে সহযোগিতার আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
গ্রিসের অভিবাসন নীতি বিষয়ক উপমন্ত্রী জর্জিওস কাউমাউসাকাকোস এবং এথেন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিনও বৈঠকে অংশ নেন।