ঢাকাTuesday , 29 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যালিফোর্নিয়ার দাবানলে বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মানুষ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রাজ্যটির গভর্নর গেভিন নিউসম এই জরুরি অবস্থা জারি করেছেন। এছাড়া, তীব্র বাতাসের কারণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে আনতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এতে ১৫ লাখেরও বেশি মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এই অঙ্গরাজ্যের ইতিহাসে একসঙ্গে এতো মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানা যায়। অগ্নিকাণ্ডের আশঙ্কায় উত্তর ক্যালিফোর্নিয়ার ঘর ছাড়তে হয়েছে প্রায় ৯০ হাজার মানুষকে।
ক্যালিফোর্নিয়ার এক কর্মকর্তা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ৯ লাখ ৪০ হাজার বসতবাড়ি।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সান ফ্রান্সিসকোর ৭৫ মাইল উত্তরে ছড়িয়ে পড়ছে এই দাবানল। ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাসে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকা আক্রান্ত হচ্ছে। তবে শুক্রবার বাতাসের গতি কিছুটা কমে যাবে বলে আশা করা হচ্ছে।
গেইসারভিলে এবং সোনোমা কাউন্টির নয় শতাধিক বাসিন্দাকে ওই এলাকা ছেড়ে নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তারা।