ঢাকাTuesday , 29 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১ লাখ রোহিঙ্গা পুনর্বাসনে প্রস্তুত ভাসানচর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া।
বৈঠকে ভাসানচর আবাসন প্রকল্প নিয়ে আলোচনা করা হয় এবং এ প্রকল্পের ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন হয়।
এ সময় জানানো হয়, ভাসানচর আবাসন প্রকল্প ১ লাখ রোহিঙ্গা পুনর্বাসনের জন্য প্রস্তুত রয়েছে।
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ভাসানচর নামক স্থানে ১ লাখ রোহিঙ্গার আবাসনের জন‌্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। দ্বীপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে।
আজকের বৈঠকে চতুর্থ বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটির সদস্য মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূঁইয়া, সেনাবাহিনীর সদর দপ্তরের লেফটেন‌্যান্ট জেনারেল মো. সফিকুর রহমান, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।