ঢাকাTuesday , 29 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সব বিভাগে হবে মেরিন একাডেমি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রতিটি বিভাগে একটি করে একই মানের মেরিন একাডেমি স্থাপন করা হবে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘‘বেসরকারি মেরিন একাডেমি মান নিয়ে সংশয় থাকায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘বেসরকারি খাতে হোক সমস্যা নেই। কিন্তু তাদের মান নিশ্চিত করতে হবে। পর্যায়ক্রমে প্রতিটা বিভাগে মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে।’’
তিনি জানান, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রতিটা নদী ধারাবাহিকভাবে ড্রেজিং করতে হবে। আর আট লেনের সেতুতে টোল দিতে হয়। টোলবিহীন সেতু হবে না।’’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আগামীতে আর কোনো প্রকল্পে থোক বরাদ্দ থাকবে না। আপ্যায়ন, বিদেশ ভ্রমণসহ কোনো ধরনের থোক বরাদ্দ থাকবে না। আপনারা প্রমাণ নিয়ে আসলে এইসব অহেতুক ব্যয়ের বিষয়ে আমি তদন্ত করব।