ঢাকাMonday , 28 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পণ্য রপ্তানিতে সহায়তা দেয়ার নির্দেশ

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে পণ্য রপ্তানিতে দেশ অথবা অঞ্চল নির্বিশেষে নগদ সহায়তা দেয়ার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি সরকার এ সহায়তা প্রদানে সম্মত হলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত দেশের সব অনুমোদিত ডিলার, ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিস বরাবর পাঠানো হয়।
সার্কুলারে বলা হয়, হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের টাইপ-সি (দেশীয় মালিকানাধীন) প্রতিষ্ঠানের অনুকূলে সংশ্লিষ্ট পণ্য রপ্তানির বিপরীতে ন্যূনতম ৩০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন সাপেক্ষে ৪ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে। চলতি ২০১৯-২০২০ অর্থবছরে নতুন পণ্য বা নতুন বাজার সম্প্রসারণে এই সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত টাইপ-সি (দেশীয় মালিকানাধীন) শিল্প প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট রপ্তানিতে দেশ অথবা অঞ্চল নির্বিশেষে এই সুবিধা প্রদান করা হবে।