ঢাকাMonday , 28 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০২০ সালে সরকারি ছুটি ২২ দিন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী বছর (২০২০ সালে) ২২ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে আসছে বছরে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, সাধারণ ছুটি ১৪ দিন, নির্বাহী আদেশে ৮ দিন মিলিয়ে মোট ২২ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। যদিও এর মধ্যে ৭ দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। এর বাইরেও মুসলিমদের জন্য ঐচ্ছিক ছুটি পাঁচদিন, হিন্দুদের জন্য আটদিন, খ্রিস্টানদের জন্য আটদিন, বৌদ্ধদের জন্য পাঁচদিন ও পার্বত্য এলাকার জন্য দুইদিন ছুটির আদেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর (২০১৯ সালে) সরকারি ছুটি ছিল ১৯ দিন।