নিউজ ডেস্ক : জাপানের ওসাকায় অনুষ্ঠিত হয়েছে ট্যুরিজম এক্সপো ২০১৯।
২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই এক্সপোতে অংশ নিয়েছে বাংলাদেশ।
জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জাপান ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশন, জাপান অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস এবং জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন মেলার আয়োজন করে। মেলায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমানের নেতৃত্বে সাতটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় অংশ নেয়া বাংলাদেশি প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
মেলায় বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি ও বিভিন্ন পর্যটন আকর্ষণ তুলে ধরা হয়। বাংলাদেশের রিকশা ও শাড়ি প্রদর্শনী মেলায় আগত জাপানের দর্শকদের মুগ্ধ করেছে।

