ঢাকাThursday , 24 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশ অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময় পার করছে’

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময় অতিবাহিত করছে। স্বাধীনতার স্বপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ সবার কাছে পৌঁছে দেয়া গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডেইলি সানের কার্যালয়ে ইংরেজি পত্রিকাটির নবম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান স্পিকার।
ডেইলি সান পরিবারের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শিরীন শারমিন বলেন, প্রতিযোগিতামূলক বাজারে দেশের অন্যতম একটি ইংরেজি দৈনিক হিসেবে পত্রিকাটি পাঠকের কাছে জায়গা করে নিয়েছে। গণমাধ্যমের কার্যকর ভূমিকা গণতান্ত্রিক চর্চাকে আরো শক্তিশালী করতে পারে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কেক কেটে দৈনিক ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান মো. আহমেদ আকবর সোবহান।
ব্রাজিলের রাষ্ট্রদূত হোয়াও তাবাজারা ডি অলিভেরা, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, কালেরকণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ দেশবরেণ্য গণমাধ‌্যম ব্যক্তিত্ব ও ডেইলি সান পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।