ঢাকাTuesday , 22 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘১ মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’কে ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত করে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এ সেবা উদ্বোধন করেন তিনি। বাংলাদেশের জনগণের জন্য আর্থিক সেবা খাতকে আরো সহজ ও নিরাপদ করতে এ সেবা উদ্বোধন করা হলো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, নগদের এমডি তানভীর মিশুকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
আগে যেকোনো মোবাইল অ্যাকাউন্টের জাতীয় পরিচয়পত্র শনাক্ত করতে পাঁচ দিন সময় লাগত। ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন তথ্য যাচাই করতে সময় লাগে মাত্র এক মিনিট।
অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট, টেলিটকের উদ্যোগে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ‘ISBN ও BARCODE’ সেবা এবং ওয়েবভিত্তিক অনলাইনকরণ, টেলিটকের টেলি পে সেবা, টেসিসের নতুন পণ্য ল্যাপটপ ও মোবাইল উদ্বোধন করেন।