ঢাকাThursday , 17 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মদিনায় বাস দুর্ঘটনায় ওমরাহ যাত্রীসহ নিহত ৩৫

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে বাসের সঙ্গে একটি বুলডোজারের সংঘর্ষে ৩৫ বিদেশি নিহত হয়েছে। বুধবার মদিনা শহরে এ দুর্ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার সৌদি সরকারি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।
মদিনা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, একটি বেসরকারি ভাড়া করা বাস ও বুলডোজারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এশিয়া ও আরব অঞ্চলের ওমরাহ যাত্রী রয়েছে। সংঘর্ষের পরপর বাসটিতে আগুন ধরে যায়।
আহতদের আল-হামনা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানায় নি কর্তৃপক্ষ।