ঢাকাThursday , 17 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রভাবশালী ১০০ নারীর তালিকায় রোহিঙ্গা নারী

Link Copied!

নিউজ ডেস্ক : এ বছর বিশ্বে আলোচনার কেন্দ্রে থাকা ১০০ নারীর তালিকা তৈরি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এতে স্থান পেয়েছেন মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা পরিবারের সন্তান জেসমিন আখতার।
বুধবার বিবিসির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
জেসমিন একজন রোহিঙ্গা নারী। তার জন্ম বাংলাদেশের এক শরণার্থী শিবিরে। জন্মের কিছু আগেই তার বাবা মারা যান। এরপর শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে যান তিনি।
ব্রিটেনে যাওয়ার পর ক্রিকেট খেলায় বিশেষ পারদর্শিতা দেখান জেসমিন। ব্র্যাডফোর্ড শহরে জেসমিন ও তার বন্ধুরা মিলে শুধু এশিয় বংশোদ্ভূত মেয়েদের একটি ক্রিকেট দল গড়ে তোলেন। এ বছর প্রথম স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়। সেবামূলক উদ্দেশ্যে চালু করা এই টুর্নামেন্টে ইংল্যান্ড দলের খেলোয়াড় হিসেবে মনোনীত হন জেসমিন।
তিনি বলেন, মুক্ত মানুষ হিসেবে প্রতিটি নিঃশ্বাস আপনাকে আরো বেশি আনন্দ দেয়। সেই অনুভূতি কেমন তা আমি জানি।