ঢাকাMonday , 14 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবরার হত্যা : ক্ষতিপূরণের রিটের শুনানি মঙ্গলবার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যার ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি মঙ্গলবার।
সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানির জন্য এ দিন ধার্য করেছেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ কে এম ফায়েজ। ১৩ অক্টোবর এ রিট দায়ের করা হয়।
রিটে আবরারের নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি চাওয়া হয়েছে। এ ছাড়া আবরাবের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।
আইনজীবী শাহিন বাবুর পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ফায়েজ এ রিট আবেদন দায়ের করেন।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ছাত্রলীগের ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ।