ঢাকাMonday , 14 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাখির আঘাতে ময়ূরপঙ্খীর জরুরি অবতরণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। পাখির আঘাতের (বার্ড হিট) কারণে ‘ময়ূরপঙ্খী’ নামের উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ‌্য হয়।
বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে উড়োজাহাজটি আকাশে ওড়ে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই রানওয়েতে জরুরি অবতরণ করে বিমানটি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সংশ্লিষ্টরা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭-৮০০ বিমানটি ১৫৬ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ২৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরেই জরুরি অবতরণের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে অনুমতি চান পাইলট। অনুমতি পেয়ে দ্রুত উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। সব যাত্রী অক্ষত আছেন। পরে সকাল ১১টার দিকে অন্য একটি ফ্লাইটে যাত্রীদের সিঙ্গাপুরে পাঠানো হয়।
সূত্র জানায়, ময়ূরপঙ্খী আকাশে ওড়ার পর এতে পাখির আঘাত লাগে। ফলে জরুরি অবতরণে বাধ্য হন পাইলট। সিঙ্গাপুরগামী ওই ফ্লাইটে ১৫৬ জন যাত্রী এবং সাতজন পাইলট-ক্রু ছিলেন। পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে জরুরি অবতরণ করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বার্ড হিটের শিকার প্লেনটিকে হ্যাঙ্গারে নিয়ে ত্রুটি-বিচ্যুতি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিমানের কর্মকর্তারা।
২০১৫ সালে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ বিমান বাংলাদেশ এয়ারলেইন্সের বহরে যুক্ত হয়।