ঢাকাSunday , 13 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্দিশিবির থেকে আইএস পরিবারগুলো পালাচ্ছে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কুর্দি মিলিশিয়াদের সঙ্গে তুরস্কের সেনাবাহিনীর তীব্র লড়াইয়ের ফাঁকে সিরিয়ার সীমান্তবর্তী শহরের বন্দিশিবির থেকে পালিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) নিহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা। কুর্দি কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার আল-আরাবিয়া এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইতোমধ্যে বন্দিশিবির থেকে আইএস পরিবারগুলোর ১০০ সদস্য পালিয়েছে।
উত্তর ও দক্ষিণ সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন প্রশাসন বলেছে, ‘রাকার উত্তরে আইন ইসা শিবিরে গোলাবর্ষণের মানে হচ্ছে দায়েশ (আইএস) সংগঠনটিকে পুনর্জীবন দেওয়া।’
গত মঙ্গলবার থেকে সিরিয়ার উত্তর-পূর্ব সীমান্তে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। কুর্দি ও তুর্কি বাহিনীর মধ্যে এ যাবৎকালের সবচেয়ে রক্তক্ষয়ী লড়াই বলা হচ্ছে একে। শনিবার পর্যন্ত লড়াইয়ে শতাধিক কুর্দি সেনা নিহত হয়েছে, বাস্তুচ্যুত লক্ষাধিক কুর্দি পরিবার। কুর্দি মিলিশিয়াদের পক্ষ থেকে হুঁশিয়ারিতে বলা হয়েছে, এই লড়াইয়ের সুযোগে মধ্যপ্রাচ্যে আইএস বন্দিরা মুক্তি পেয়ে আবারও অস্থিতিশীলতা সৃষ্টি করবে।