ঢাকাSunday , 13 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি-ইরান মধ্যস্থতায় ছুটছেন ইমরান খান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ লক্ষ্যে রোববার তেহরান ও রিয়াদ সফরে যাচ্ছেন তিনি।
গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইমরান জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনের জন্য তাকে ওয়াশিংটন ও রিয়াদ অনুরোধ জানিয়েছে।
রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, ব্যক্তিগতভাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্পর্কের ক্রমাবনতির বিষয়ে প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে আলোচনা করতে ইমরানকে অনুরোধ জানিয়েছেন।
গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে সৌদি আরবের কয়েকটি তেলবাহী জাহাজ ‘গুপ্ত হামলার’ শিকার হয়। এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র ও সৌদি। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে। এরপর থেকেই তেহরানের সঙ্গে রিয়াদের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে।