ঢাকাSaturday , 12 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউ ইয়র্কে নৈশ ক্লাবে গোলাগুলি, নিহত ৪

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে গোলাগুলিতে চার জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।
স্থানীয় সময় শনিবার সকালে ব্রুকলিনের কাছের শহর উইকিসভিলের উতিসা অ্যাভিনিউর একটি নৈশ ক্লাবে এ হামলার ঘটনা ঘটেছে।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, গোলাগুলির খবর পাওয়ার পর স্থানীয় সময় সকাল ৭টার একটু আগে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে চার পুরুষের মৃতদেহ দেখতে পায়। ঘটনাস্থল থেকে আহত দুই পুরুষ ও এক নারীকে উদ্ধার করা হয়েছে।
ফক্স নিউজ জানিয়েছে, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।