ঢাকাThursday , 10 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি
৫৭ প্রতিষ্ঠানকে ২ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ২৫ জন কর্মকর্তার নেতৃত্বে গত ৬ অক্টোবর ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, নেত্রকোণা, টাঙ্গাইল, জামালপুর, নরসিংদী, কুমিল্লা, কক্সবাজার, চাঁদপুর, ফেনী, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, ভোলা, বরগুনা, রংপুর, ঠাকুরগাঁও এবং কুড়িগ্রামে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক মো. মাগফুর রহমান ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল কর্তৃক শাহবাগ এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ‘কহিনুর রেস্টুরেন্ট’কে ৮ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ‘সুপর্ণা ড্রাগ’ ও ‘হেমা ফার্মেসী’কে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ‘ইউনাটেড ট্রেগ সেন্টার’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার তদারকি কার্যক্রমে বিভিন্ন অপরাধে সর্বমোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী ও প্রনব কুমার প্রামানিক কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের সাথে ঢাকা মহানগরীর গেন্ডারিয়া ও কল্যাণপুর এলাকায় পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া দেশব্যাপী ২০টি বাজার তদারকি কার্যক্রমের মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যকলাপ, ওজনে কারচুপি, সেবা প্রদানে অবহেলা ইত্যাদি দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো এবং পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪৭টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২৪ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
গত ৬ অক্টোবর সর্বমোট ২৫টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ৫৭টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৯৮ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটলিয়ন, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাবের সদস্যগণ এসব তদারকি কার্যক্রমে সহায়তা প্রদান করেন। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট ও প্যাম্পফ্লেট বিতরণ করা হয়েছে।
গত ৭ অক্টোবর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (কার্যক্রম) আফরোজা রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।