ঢাকাTuesday , 8 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যারা বেটাকে ছিনিয়ে নিলো তাদের শাস্তি চাই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ‘আমার বেটা (ছেলে) লাখে একটাও হয়না রে…। সবার ঘরে বেটা থাকতে পারে কিন্তু আমার বেটার মতো বেটা ছিলো না। আমার ছেলে কোনদিন জোরে (উচ্চস্বরে) কারো সাথে কথা বলেনি। কোন রাজনীতির মিছিলে যায়নি। যেখানে রাজনীতির আলাপ হয় সেখানেও যায়নি। আমার বেটা শুধু লেখাপড়া নিয়েই থাকতো।’
ছেলে সম্পর্কে এভাবেই বলে বিলাপ করছিলেন আবরারের মা রোকেয়া খাতুন।
তিনি আরো বলেন, ‘আমার বেটা ৪টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ৪টাতেই চান্স পেয়েছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ মেধা তালিকায় ১৩ নম্বরে ছিল। যারা আমার বেটাকে ছিনিয়ে নিলো তাদের শাস্তি চাই।’
ছেলেকে হারিয়ে মা রোকেয়া খাতুন এখন পাগল প্রায়। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে যে ছেলে লেখাপড়া শেষ করে বাড়ি ফিরবে। দেশের জন্য কাজ করবে, সেই ছেলে ফিরলো লাশ হয়ে। এটি কিছুতেই মেনে নিতে পারছেন না মা।
বুয়েট ছাত্র আবরার ফাহাদের গ্রামের বাড়ী কুষ্টিয়ার কুমারখালী ইউনিয়নের রায়ডাঙ্গা এলাকায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, রোববার রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।