ঢাকাTuesday , 8 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

Link Copied!

নিউজ ডেস্ক : এ বছর চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী।
তারা হলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী উইলিয়াম কায়েলিন ও গ্রেগ সেমেনজা ও যুক্তরাজ্যের পিটার র‌্যাটক্লিফ।
সোমবার সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসায় এ বছরের নোবেলজয়ী হিসেবে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে।
তাদের উদ্ভাবনের বিষয় ছিল প্রাণীর কোষ কীভাবে অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে খাপ খাইয়ে নেয়, সে রহস্যের উন্মোচন।
নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
আগামীকাল মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল জিয়ীদের নাম ঘোষণা করা হবে।
এছাড়া ১১ অক্টোবর শান্তি এবং ১৪ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম।