ঢাকাTuesday , 8 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাচেলরদের জন্য ৩০ শতাংশ বাসা সংরক্ষণ রাখার দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বাড়ির মালিকরা আইন না মেনে ভাড়া বাড়াচ্ছেন বলে অভিযোগ করেছে ভাড়াটিয়া পরিষদ। এতে ভাড়াটিয়াদের নাভিশ্বাস উঠেছে বলে মনে করে সংগঠনটি।
মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের নির্মল সেন হলে সংগঠনের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এতে সংগঠনের সভাপতি বাহরানে সুলতান বাহার বলেন, প্রচলিত আইন থাকলেও বাড়ির মালিকরা তা মানেন না। তারা তাদের খেয়াল খুশি মতো প্রতি বছর ৩০ থেকে ৪০ শতাংশ ভাড়া বাড়ায়। এতে বিষয়টি ভাড়াটিয়াদের নাভিশ্বাসে পরিণত হয়েছে। বাড়ি মালিকদের আচরণেও ভাড়াটিয়ারা নাজেহাল হন। এতে ভাড়াটিয়ারা মানবেতর জীবনযাপন করছেন।’
তিনি বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে বাড়ি ভাড়া বাড়ানো হয়। এর সঙ্গে বাড়ি ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিক সম্পর্ক নেই।’
সংবাদ সম্মেলনে সাত দফা দাবি উত্থাপন করেন বাহারানে সুলতান বাহার। দাবিগুলো হল-সরকার বা সিটি করপোরেশন নির্ধারিত ভাড়া বাসার প্রতিটি গেটে ঝুলিয়ে রাখতে হবে। সিটি করপোরেশন প্রকৃত ভাড়া জেনে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও আদায় করবে। বাড়ি ভাড়ার অবশ্যই চুক্তি থাকতে হবে। গ্যাস, পানি কিংবা বিদ্যুৎ সংযোগে কোনো অনিয়ম না করা। ব্যাচেলরদের জন্য ৩০ শতাংশ বাসা সংরক্ষণ করা এবং ভাড়াটিয়ার স্বার্থ সংরক্ষণে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খাতুনে জান্নাত ফাতেমা খানম, মো. মোস্তফা, মো. শামিম, আবুল কালাম আজাদ।