আর্ন্তজাতিক ডেস্ক : আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র বিদ্রোহীদের রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত এবং পাঁচ সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় শহর আগুয়েলহোকে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সংগঠন।
ফেসবুকের মুখপাত্র অলিভিয়রা সালগাদো বলেন, ‘ঘটনার সময় শান্তিরক্ষীরা আগুয়েলহোক এর কাছাকাছি একটি শহরের নিরাপত্তার টহলে ছিলেন।’
সালগাদো জানান, ‘অজ্ঞাত বন্দুকধারীরা কেন্দ্রীয় শহর বানিয়াগারায় জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্য করে পৃথক হামলা করেছিল, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
একই শহরে গত জানুয়ারীতে জিহাদিদের আক্রমনে ১১ শান্তিরক্ষী নিহত হন। তাদের সবাই ছিলেন চাদের নাগরিক। ওই হামলার দায় স্বীকার করেছিলো দেশটিতে আল কায়েদার একটি অনুগত সশস্ত্র বিদ্রোহীরা।

