ঢাকাMonday , 7 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোনো মানুষ গৃহহীন থাকবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আবাসনের দিক থেকে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হবে। বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। এ লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
সোমবার বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত র‍্যালিটি ঢাকা ক্লাবের সামনে থেকে শুরু হয়ে গণপূর্ত ভবনের কাছে গিয়ে শেষ হয়। র‍্যালিতে মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এবারে দিবসটির স্লোগান ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার’।